BD Highlights
রাজনীতি

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি আজ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি আজ
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি। বুধবার দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র‌্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। সব মহানগরেও এই কর্মসূচি পালন করা হবে। প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন