ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষক লীগের ত্রাণ বিতরণ
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষক লীগের ত্রাণ বিতরণ
BD HIGHLIGHTS
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। রবিবার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে বরগুনার আমতলী উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার ও মহিরপুর থানার রাখাইন সম্প্রদায়ের কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে ধান বীজ, চার ধরনের সবজি বীজ, ডিএপি সার এবং খাদ্য সামগ্রী রাখাইন সম্প্রদায়সহ এক হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে দুর্গত কৃষকের পাশে দাঁড়ান, সরকারে না থাকলেও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগকে পাশে নিয়ে কৃষকের সেবায় ব্রত থাকেন। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহদপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু, সহধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।