চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার রাতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় রাবি ছাত্রদলের নেতারা। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই জামায়াত-শিবির ইসলামের মোড়কে মিথ্যাচার আর গুপ্ত রাজনীতি করে। এই গুপ্তরা চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে। গণ-অভ্যুত্থানের পর জামায়াত শিবির ভূতের চরিত্রে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই সুষ্ঠুভাবে রাজনীতি করুন, অন্যথায় ১৭ বছর যেমন গুপ্ত ছিলেন তেমনই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবে ছাত্রদল। আর কোনো ক্যাম্পাসে বাংলাদেশপন্থি কারো ওপর হামলা হলে শিবিরের বিষদাঁত ভেঙে পাকিস্তানে পাঠানো হবে। বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান এ নেতা। বিক্ষোভ জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়; জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; গুপ্ত দলের রাজনীতি, এ ক্যাম্পাসে হবে না' সহ নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সাকিলসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।