চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা: নওফেলসহ ৫১২ জন আসামি
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা: নওফেলসহ ৫১২ জন আসামি
BD HIGHLIGHTS
চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ ১৬২ নামের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজাহার উদ্দিন রকি বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন। চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এস আই রনি তালুকদার মামলাটি তদন্ত করবেন। এছাড়াও মামলায স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আসামিরা চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালরে দরজা জানালা, আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। কার্যালয় থেকে ৫ লাখ টাকার বিভিন্ন গুরুত্বপর্ণ মালামাল নিয়ে যায়। এছাড়া আসামিরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।