চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম’র একটি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে। দলটির প্রার্থী এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বললেও পুলিশ বলছে এখনও তা নিশ্চিত নয়। বিএনএম প্রার্থী আব্দুল মতিন জানান, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনী অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এতে ওই অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার কর্মী-সমর্থকরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনী অফিসের মেঝেতে বসার জন্য রাখা খড়ে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পড়লে নির্বাচনী অফিসটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।