চিন্ময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে : মামুনুল হক
চিন্ময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে : মামুনুল হক
BD HIGHLIGHTS
চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। মামুনুল হক বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উসকানি দিয়েছে। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে, তাহলে সেটা মেনে নেয়া হবে না। এ সময় ভারতকে বয়কটের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু! তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। খেলাফত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদদদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।