সিলেট মহানগরীর চৌকিদেখী এলকায় দুইতলা বাড়ি কিনে বিপাকে পড়েছেন মো. জিলু হক তাজ নামের এক যুক্তরাজ্য প্রবাসী। ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে একদল সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে বাড়ির চাবি তাদের কাছে দিয়ে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন তারা। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউজারি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী মো. জিলু হক তাজ। লিখিত বক্তব্যে জিলু হক জানান, কয়েক মাস আগে চৌকিদেখীর রংধনু আবাসিক এলাকার ৪৩/১নং বাড়িটি ১৫ শতক ভূমিসহ কিনেন তিনি। বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী আমিরুন বেগম পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বাসাটি বিক্রি করেন। পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ৯ এপ্রিল তিনি সাফ কবলা দলিলের মাধ্যমে বাসাটি কিনেন তাজ। এরপর থেকে কতিপয় সন্ত্রাসী তাজের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাড়ি ছেড়ে যেতে বলেন। ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দানকারী ‘সন্ত্রাসীরা’ তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যাচ্ছেন। এসব ঘটনায় গত ৭ জুন সিলেট এয়ারপোর্ট থানায় জিডি করেন তিনি। ৯ জুন ৮-১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে তার বাড়িতে গিয়ে ফের হুমকি-ধামকি দিয়ে আসেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রবাসী জিলু হক তাজ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।