জামালপুরে নির্বাচনি প্রচারকেন্দ্র ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব লাঠিচার্জ করে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর লোকজনের কাছে লাঞ্ছিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ওই সময় নৌকা প্রতীকের সমর্থকদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলেও পুড়ে যাওয়া মোটরসাইকেল তিনটি দুই পক্ষই নিজেদের বলে দাবি করে। এ সময় আহত হন অন্তত ৫ জন। এদিকে এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকরা প্রায় দুই ঘন্টা জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় আইন শৃঙ্খলাবাহিনী বার বার চেষ্টা করেও তাদের সড়ক থেকে সড়াতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও র্যার লাঠিচার্জ করে। পুলিশ ও র্যাবের লাঠিচার্জে চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলায়ত হোসেন শান্ত, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, শ্রমিক বার্তার সাংবাদিক আশিকুর রহমান, ডেইলী দেশ সংবাদের সালাউদ্দিন আহাম্মেদ মিঠু, বিজয় বাংলাদেশের নিপুল জাকারিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলায়ত হোসেন শান্ত, শ্রমিক বার্তার সাংবাদিক আশিকুর রহমানসহ বেশ কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের কাছে লাঞ্ছিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বরকত উল্লাহ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।