জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর
জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর
BD HIGHLIGHTS
জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদর উপজেলার কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হঠাৎ করেই ১৫ থেকে ২০ জন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা এসে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে ওই প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পার্শ্ববর্তী মো: আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করে। ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরাব হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. বরকত উল্লাহসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন জানান, প্রচারনা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে প্রচার কেন্দ্র ও একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে। পাশাপাশি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।