জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত নিজেদের জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি। সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। রাশেদ খাঁন বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে জামায়াত। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা-খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি। জুলাই সনদ নিয়ে রাশেদ খাঁন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখনও অনড়, সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তাতে সাড়া দেয়নি জনগণ। গণভোট ও জুলাই সনদ নিয়ে এখন জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news