জুলাইয়ে সংস্কার, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তারপর জুলাই সনদ হবে, সেখানে আমরা সাইন করবো। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখের ব্যাপারে ৩টি বক্তব্য আসছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন, কয়েকজন বলেছেন ডিসেম্বর। তবে আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছি। বলেছি, কোনো চাপ সৃষ্টি করব না। তবে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছি। একটা তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা আছে তা কেটে যাবে। সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটি সংস্কার। আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তার পর জুলাই সনদ হবে, সেখানে আমরা সাইন করব। জামায়াতের এই নেতা বলেন, আলোচনা হয়েছে নির্বাচনের ব্যাপারে। সরকারের প্রতি আমাদের আস্থার কথা আমরা পুনব্যাক্ত করেছি। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে আমরা এটা চেয়েছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।