জয়পুরহাটে মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
জয়পুরহাটে মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
BD HIGHLIGHTS
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। আজ রবিবার বিকেলে চৌমুহনী বাজারে জনসম্মুখে মুজিব কোট খুলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় চিৎকার করে বলেন, 'আজ আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।' মুজিব কোট পোড়ানোর পর রেজাউল করিম বলেন, 'দল করতে গিয়ে অনেক অপদস্ত, অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। গত ৫ আগস্টের পর আমার আর এ দল ভালো লাগে না। আর কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিবো না। তাই আজ প্রকাশ্য দিনের বেলায় মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।' এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, তৎকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে দলে আজ এমন ঘটনা ঘটছে। আগামী দিনগুলোতে আরও অনেক নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। এখন শুধু দেখার পালা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।