চট্টগ্রামের পটিয়ায় ঈগল মার্কা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর লোকজনকে ঝাড়ু নিয়ে ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ নারী-পুরুষরা। রবিবার দুপুর ১টার দিকে পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের অলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাইরের থেকে লোক এনে গণসংযোগ করা নিয়ে মূলত এ উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় পটিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগমকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় ঝাড়ু নিয়ে ঈগলের সমর্থকদের ধাওয়া করেন নৌকার সমর্থকরা। এতে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঈগলের লোকজন উপজেলার অলিরহাট এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে একটি নির্বাচনী অফিস তড়িঘড়ি করে উদ্বোধন করে ঘটনাস্থল ত্যাগ করেন সামশুল হক চৌধুরী। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার জানান, ঈগল প্রতীকের লোকজন তাকে ও নৌকাকে কূটক্তি করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে এলাকার শতশত নারী পুরুষ ঝাড়ু নিয়ে তাড়া করে। এ সময় তাড়া খেয়ে ঈগলের লোকজন পালিয়ে যায়। পটিয়া থানার ওসি মো. সোলাইমান জানিয়েছেন, রবিবার দুপুরে সেখানে নির্বাচনি অফিস উদ্বোধন ও গণসংযোগের কথা ছিল স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর। এর মধ্যে এলাকার কিছু নারী পুরুষ উত্তেজিত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।