ইতোমধ্যে নৌকার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দুই ডজন প্রার্থীর, রয়েছেন জনপ্রিয় দলীয় নেতাও, জোটকে ছাড়তে হবে আসন, দীর্ঘদিন এলাকায় আধিপত্য রাখা এমপিদের পরিবারের বিরুদ্ধে লড়তে অনড় অনেকেই, মনোনয়ন পেয়েও ভরাডুবির শঙ্কা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে নমনীয় থাকবে- এমন ঘোষণা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না আসে, সেজন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে বিকল্প প্রার্থী রাখার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে এমন ঘোষণা দেন। দলীয় প্রধানের এ ঘোষণার পর ঘুম হারাম হয়েছে নৌকাপ্রাপ্ত অনেক প্রার্থীর। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের হয়ে লড়তে প্রতীক পেলেও স্বস্তিতে নেই তারা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থীর চোখ রাঙানিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না মনোনয়ন পাওয়া অনেক মন্ত্রী-এমপি। এ ছাড়া যারা নৌকা পেয়েছেন বিশেষ করে ১৪-দলীয় জোটের শক্তিশালী প্রার্থীদের আসনে যারা মনোনয়ন পেয়েছেন সমঝোতার কারণে তাদের নৌকা ছাড়তে হতে পারে। আবার বিএনপি যদি ভোটে আসার ঘোষণা দেয় সে ক্ষেত্রে যে কোনো মুহূর্তে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রেও নৌকা থেকে নামতে হতে পারে অনেক প্রার্থীর। সব মিলে দলীয় বিদ্রোহী প্রার্থী ও জোটের ছাড়ের শঙ্কার কারণে টেনশনে রয়েছেন নৌকার মাঝিরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।