'ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার'
'ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার'
BD HIGHLIGHTS
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল। বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন, পীড়নে ব্যস্ত থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। সোমবার দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের মহা দুর্নীতিতে দেশের অর্থনীতি মহা সংকটে আজ। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।