‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’ এভাবে বলিনি : নাহিদ ইসলাম
‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’ এভাবে বলিনি : নাহিদ ইসলাম
BD HIGHLIGHTS
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি।’ শুক্রবার দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না।’ এদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য এনসিপির নেতারা মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন দলের আহ্বায়ক। এনসিপি আহ্বায়ক বলেন, ‘নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।’ জাতীয় নির্বাচনের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।