তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে, প্রত্যাশা রিজভীর
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ উপলক্ষে বিশাল সংবর্ধনার আয়োজন করেছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্যসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটির বেশি মানুষ হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, পরে এভারকেয়ারে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।