তৃণমূলের অভিযোগ, বিভক্তির রাজনীতি শুরু করেছেন সালাম মুর্শেদী
তৃণমূলের অভিযোগ, বিভক্তির রাজনীতি শুরু করেছেন সালাম মুর্শেদী
BD HIGHLIGHTS
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের হুমকি প্রদান ও ক্ষমতা বহির্ভূত ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পরিবর্তনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামালউদ্দিন বাদশা। তিনি বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বিঘ্নে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের সুযোগ দেওয়া হয়। নির্বাচনে রূপসা উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থায় নেয়। তবে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুস সালাম মুর্শেদী ১৫ ফেব্রুয়ারি মতবিনিময়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের ‘মীরজাফর’ ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামালউদ্দিন বাদশাকে প্রকাশ্যে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেন। সংসদ সদস্যের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন পরবর্তী দলীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় বর্ধিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিলেও খুলনা-৪ আসনে সালাম মুর্শেদী বিভক্তির রাজনীতি শুরু করেছেন। সংবাদ সম্মেলনে খুলনা-৪ আসনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে সংসদ সদস্য সালাম মুর্শেদীর কার্যকলাপ পরিবর্তন করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।