রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে।’ ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।’ রাজনৈতিক ঐক্য প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। এসময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।