বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ১৫ বছর নির্যাতিত হয়ে আমরা রাজনীতি করেছি। স্বৈরাচার সরকারের পতন আমরা ঘটাতে পারিনি। কিন্তু কোমলমতি ছেলেমেয়েরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের সঙ্গে তাদের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু তারাই নেতৃত্বে ছিল। যারা জীবন দিয়ে এ স্বাধীনতা এনে দিতে পারে, আমরা তাদের হাতে এ দেশ গড়ার দায়িত্ব তুলে দিতে চাই। দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৭ বছর বয়স যাদের তাদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর এক একজন করে ১১ জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। তারা পালানোর চেষ্টা করেননি। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালান না। তিনি বলেন, আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানি না। আমরা সবাই এ দেশের নাগরিক। এর আগে রবিবার দিবাগত রাতে দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। সমাজের ভ দের পরিচয় করিয়ে দেওয়া উচিত। সচেতন মুসলমান দুষ্কর্ম করতে পারে না। দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই দেশকে ভালোবাসব। শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব। আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এদিকে নীলফামারীর সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের (আওয়ামী লীগ) চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনই ঘটায়নি, দেশ থেকেই বিতাড়িত করেছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কেউ অন্যায়ের শিকার হবে না। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।