নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী নতুন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ দলটির আমির এখন নতুন ঘোষক হিসেবে আরেক জনের নাম ঘোষণা করে বিভ্রান্তি ছড়াতে চান।’
তিনি আরও বলেন, ‘তারা ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল সেটাই সবারই জানা। সেজন্যই তারা বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করে নতুন প্রজন্মকে ঠকাতে চাচ্ছে।’
শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
কক্সবাজার-১ আসনে বিএনপির এই প্রার্থী বলেন, ‘‘এমন একটি দেশ গড়া আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবার একটিই পরিচয়, সেটা হলো ‘বাংলাদেশি’। ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের অঙ্গীকার। কিন্তু জামায়াত ইসলাম নির্দিষ্ট পরিকল্পনার পরিবর্তে ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে।’’
তিনি বলেন, ‘শুধু পুথিগত শিক্ষায় শিক্ষিত নয়, প্রত্যেক শিক্ষার্থীকে পছন্দের বিষয়ে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি স্বনির্ভর করে তোলাই আমাদের মূল পরিকল্পনা।’
কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী কাজলকে ‘পরীক্ষিত নেতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজল বিজয়ী হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্ববহ। ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে অংশীদার হতে হবে।’
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি প্রার্থী লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি নেতা মমতাজুল ইসলাম, রাশেদ মোহাম্মদ আলী, রাশেদ আবেদীন সবুজ, সাইফুর রহমান নয়ন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।