নাটোরের লালপুরে একই স্থানে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদের নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বত্তরা। সোমবার(০১ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে দুই প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ছিল। সোমবার দিবাগত রাতে ঈগলের সমর্থক-কর্মীরা নির্বাচনি কাজ শেষে বাড়িতে যান। পরে রাতে ওই ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্যাম্পের দুই পাশের সামিয়ানা পুড়ে যায়। পরে সকালে কর্মীরা ক্যাম্পে এসে সামিয়ানা আগুনে পুড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে, একই মোড়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের সামিয়ানার কাপড় পুড়ে যায়। লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরির্দশন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্প বেশি পুড়ে গেছে। এবং নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু পাশাপাশি নৌকা ও ঈগলের দুইটি নির্বাচনী ক্যাম্পেই আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।