দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় এখন নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এখনো আসছে নেতাকর্মীদের বহর। আজ বৃহস্পতিবার ভোরে ৩০০ ফিট এলাকায় দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রেখেছেন। তাদের অনেকের চোখেই বিনিদ্র রাতের ক্লান্তি, কিন্তু প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় সেই ক্লান্তি ম্লান হয়ে গেছে। বগুড়া থেকে আসা শামসুল ইসলাম জানান, ‘গতকাল দুপুরে এসেছি। সারারাত রাস্তাতেই কাটিয়েছি। অনেক শীত হলেও নেতার জন্য এই কষ্ট কিছুই না।’ ভোলার মহসিন বলেন, ‘নেতাকে একনজর দেখতে অনেক দূর থেকে এসেছি। তাকে সামনাসামনি দেখলেই সব কষ্ট সার্থক হবে।’ বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে। ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।