নির্বাচনের মাধ্যমে বিএনপি পরিবর্তন চায় : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে সেই সবগুলোই ভিশন ২০৩০-এ আছে। সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব। ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে.... যেন পরবর্তী সরকারের জন্য তা কঠিন হয়ে যায়। তারপরও যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে। বিএনপি মহাসচিব বলেন, যেহেতু বিএনপি বড় দল, তাই বিনা কারণে বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সহায়ক হবে না। ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।