বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, 'আমাদের পক্ষ থেকে বলেছি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যাতে প্রকাশ করে সরকার। আমরা আমাদের দুইটি সময় জানিয়েছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিংবা রমজানের পরপরই।' আজ শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমীর বলেন, 'আমরা আগে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়ে দাবি জানিয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যদি আরও একটু সময় লাগে সেক্ষেত্রে আগামী রমজানের পর পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু রমজানের পরে বেশি সময় দেওয়ার পক্ষে না।' তিনি বলেন, দেশে গত কয়েকদিন যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অসন্তুষ্টি প্রকাশ করে। সেখান থেকে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। দুটি রাজনৈতিক দলের দুই দাবি নিয়ে আন্দোলন চলায় প্রধান উপদেষ্টা অসন্তুষ্ট হয়েছে। এখন সে অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে। দেশ সবার দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।