নির্বাচনের ২ বছর পর আদালতে ভোট পুনর্গণনায় মেম্বার নির্বাচিত
নির্বাচনের ২ বছর পর আদালতে ভোট পুনর্গণনায় মেম্বার নির্বাচিত
BD HIGHLIGHTS
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বছর ৩ মাস পর আদালতে ভোট পুনর্গণনায় ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খলিফা নামে এক প্রার্থী। রবিবার আদালতে ভোট পুনর্গণনা শেষে আসাদুজ্জামান খলিফাকে বিজয়ী ঘোষণা করেন আদালত। আদালত সূত্রে জানায়, ২০২১ সালের ১১ নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনে ওই উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী মামুন পাইক, আসাদুজ্জামান খলিফা ও লাল মিয়া পাইক প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডের বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান প্রার্থী আসাদুজ্জামান খলিফাকে ১১৮৯ ভোট, লাল মিয়া পাইককে ১ ভোট এবং মামুন পাইককে ১২৮০ ভোট প্রাপ্তির ফলাফল ঘোষণা করে মামুন পাইককে বিজয়ী ঘোষণা করেন। এর বিরুদ্ধে ২০২২ সালের ৪ জানুয়ারী পুনরায় ভোট গণনার জন্য বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করেন প্রার্থী আসাদুজ্জামান খলিফা। আসাদুজ্জামান খলিফার আইনজীবী আজাদ রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বছর দুই মাস ২২ দিন পর গতকাল বিচারক হাসিবুল হাসানের আদালতে ভোট পুনর্গণনা করা হয়। এতে আসাদুজ্জামান খলিফা ১১৭২ ভোট ও মামুন পাইক ১১৩৫ ভোট পায়। শেষে আসাদুজ্জামান খলিফাকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষণার রায় দেন বিচারক।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।