ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন- ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে রাসেল ইসলাম। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকে বহিষ্কার করা হয়েছে। তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।