এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নিতে পারে বা জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন করবে। দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে ভবিষ্যতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে। গতকাল দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, ‘বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তোষজনক অগ্রগতি হওয়ার পর গণতান্ত্রিক ধারায় ফিরতে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।