BD Highlights
রাজনীতি

নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয়ার অজুহাত তৈরি করা যাবে না। একজনের চিন্তা-চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, আসলে তা হয় না। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে আসেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে পারে। প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। এরপর রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন