নির্বাচিত হলে রেকর্ড পরিমান উন্নয়ন করবো: আলাউদ্দিন নাসিম
নির্বাচিত হলে রেকর্ড পরিমান উন্নয়ন করবো: আলাউদ্দিন নাসিম
BD HIGHLIGHTS
সোমবার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হয়েছে। নৌকা প্রতীক পেয়েই ফেনী-১ আসনের ছাগলনাইয়ায় পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। পথসভায় আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, আপনারা নির্বাচনের দিন সর্বোচ্চ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত করবেন। ৭ তারিখ আমাকে নৌকায় মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি ফেনী-১ আসনের রেকর্ড পরিমাণ উন্নয়ন করবো ইনশাআল্লাহ। এর আগে ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকের নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল, পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।