নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫
নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন আহত হয়েছেন। রবিবার ভোরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি দ্রুতগামী ছিল। ভোরের দিকে ওই মহাসড়কে দিনাজপুরের আমবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১৫জন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন যাত্রী চলে গেলেও ৬ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় যাত্রীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনের নাম পাওয়া গেছে তিনি গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন। আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা জানালেন হাসপাতালে চিকিৎসক। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, ওই বাসের যাত্রী ছিলেন ১৫জন। সবাই কমবেশি আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন কমবেশি আহত হলেও কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।