নীলফামারীতে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতাকে দল থেকে অব্যাহতি
নীলফামারীতে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতাকে দল থেকে অব্যাহতি
BD HIGHLIGHTS
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলমকে (সিদ্দিক) দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কর্তৃক স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এই তথ্য মিলেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। সূত্র জানায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির সহ-সভাপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির আপন ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক)। তার প্রতীক কাঁচি। এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, এখনো কোনো চিঠি পায়নি। যদি অব্যাহতি দিয়ে থাকে এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।