BD Highlights
রাজনীতি

নৌকার বিরুদ্ধে নয়, চৌধুরীর বিরুদ্ধে ভোট করছি : মাহী

নৌকার বিরুদ্ধে নয়, চৌধুরীর বিরুদ্ধে ভোট করছি : মাহী

‘নৌকার বিপক্ষে নয়, আমি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে ভোট করছি। আমার প্রতীক হচ্ছে ট্রাক। আপনারা তো ১৪ বছর দেখেছেন। ১৫ বছর তো সুযোগ দিয়েছেন। যদি আমাকে ভোট দেন, আমি যদি আসতে পারি, তাহলে আপনাদের উন্নয়নে কাজ করব।’ রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি গতকাল সকালে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে ভোটারদের এমন কথা বলেন। মাহি বলেন, ‘আমি কিন্তু নতুন। ভোট দিতে যাবেন, ট্রাক মার্কায় ভোট দেবেন। আমি নৌকার বিপক্ষে নই। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে। বিষয়টা হচ্ছে সব মহিলা, মহিলাকে ভোট দেবে। ভোট দিতে যাবেন, ট্রাক মার্কায় ভোট দেবেন।’ মাহি সকাল থেকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন