নৌকা ছাড়া কেউ এলাকায় ঢুকতে পারবে না, ইউপি চেয়ারম্যানের হুমকি
নৌকা ছাড়া কেউ এলাকায় ঢুকতে পারবে না, ইউপি চেয়ারম্যানের হুমকি
BD HIGHLIGHTS
নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত একান্ত সহকারী (পিএস) ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বস্তরের মানুষের মাঝে। এছাড়াও ওই ঘোষণার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রবিবার রাতে হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় নৌকা মার্কার নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমি গড্ডিমারীর মানুষকে আজ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় পাহারা বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোক যেন এই এলাকায় ঢুকতে না পারে। এর আগে দফায় দফায় শ্যামল ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তার নির্বাচনী অফিস ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় লালমনিরহাট-১ ( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী শ্যামলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাও দেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে এলাকায় ফিরেই আবারও বক্তব্য দিয়ে আলোচনায় আসলেন এই জনপ্রতিনিধি। নির্বাচন শুরু থেকে এ আসনের বেশ কয়েকটি ঘটনার আলোচনার শীর্ষে রয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। এ আসনের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধান। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসব মুখর করতে আমরা যেখানে ভোটারদের দ্বারে দ্বারে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে শ্যামল সাহেব ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। তিনি বর্তমান সংসদ সদস্যের পিএস (সহকারী) হওয়ার কারণেই কি নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা করছেন না? ভাইরাল বক্তব্যের বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।