পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও বিএনপি এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে। সংবিধান অনুযায়ী দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে। রাষ্ট্রপতি পদে তাঁর নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি বলছি যে আমাদের মিটিং হবে। মিটিংয়ের পর সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে, সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত।’ এর আগে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news