নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ফরিদপুর পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বরিশালের সমাবেশ শেষ করে বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গিয়েছেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। জনসভাকে কেন্দ্র করে ফরিদপুর শহরকে নিরাপত্তার কঠোর চাদরে ঢাকা হয়েছে। জেলা পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি বিশেষ নিরাপত্তা দল সিএসএফ মাঠে অবস্থান করছে। এছাড়া, শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীরাও সক্রিয় রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।