BD Highlights
রাজনীতি

বিএনপির উদ্যোগে নারীদের অংশগ্রহণে সমাবেশ

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহানা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান। এছাড়া বক্তব্য রাখেন থানা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, কবরী বেগম, রুবিয়া খাতুন, শাহানারা খাতুনসহ আরো অনেকে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন