বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : মির্জা ফখরুল
বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : মির্জা ফখরুল
BD HIGHLIGHTS
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে। কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।’ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই। বিএনপির মহাসচিব বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকারের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়। তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থানও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না এটা ভুল। আমরা সংস্কারও চাই- দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচন হলে সকল সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি।’ এ বি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।