বিএনপির কার্যালয় থেকে ১শ’র বেশি ককটেল উদ্ধার, গ্রেফতার ৭
বিএনপির কার্যালয় থেকে ১শ’র বেশি ককটেল উদ্ধার, গ্রেফতার ৭
BD HIGHLIGHTS
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশ’র বেশি ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১শ’ টির ওপরে আমরা ককটেল পেয়েছি। পাঁচ থেকে ছয় বোতল পেট্রল পেয়েছি, দুই-তিনটি রুমে পাঁচশ’ লাঠি ছিল, সাতটা দেশি-বিদেশি অস্ত্র ছিল। ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের সাতজনকে গ্রেফতার করেছি। অনেকে দৌড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল। ডিবিপ্রধান বলেন, আমারা যাদের গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করবো তারা কেন কী উদ্দেশ্যে এগুলো রেখেছেন। আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র সরবরাহ করছে। আবার তারা গুজব ছড়িয়ে পরিবেশটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা বিনীত অনুরোধ করবো যারা গুজব ছড়াচ্ছেন, যারা অর্থ বিনিয়োগ করছেন, যারা এখানে লাঠি, অস্ত্র সরবরাহ করছেন, আমরা মনে করি, অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করেছে তাদের ছাড় দেইনি। এই কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে যারা অপরাজনীতি, ষড়যন্ত্রকারী কাজ করেছেন, তাদের সবার নাম, নম্বর পেয়েছি। তাদের আমরা শিগগিরই গ্রেফতার করবো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।