BD Highlights
রাজনীতি

বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাইবো না

বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাইবো না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতৃত্ব দিলে তাদের সঙ্গে বেহেশতেও যেতে চান না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জামায়াতের সাথে বেহেস্তে নিতে চান, আমি তাদের সাথে বেহেশতেও যাব না। আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সাথেও বেহেশতে যেতে চাই না।’ রবিববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে আসেন ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তিনি দিতে পারবেন না। এতে যদি আমার ফাঁসিও হয়, আমি সেখানেও এ মন্তব্য করব, তারপরেও কোনোভাবে বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেব না।’ এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উদ্দেশে তিনি বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন