মাগুরা পৌরসভাসহ সদরের ৯ ও শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন গঠিত। এ আসনে বিএনপির হাফ ডজন নেতা দলীয় মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সদস্যসচিব মনোয়ার হোসেন খান, শ্রীপুর উপজেলা প্রার্থী ঘোষণাপরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, সাবেক ছাত্রনেতা শামসুল আলম ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম মজিদুল হকের কন্যা ডাক্তার সিমিন মজিদ অঞ্জু। জামায়াতের প্রার্থী মাগুরা জেলার সাবেক আমির যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুল মতিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা নাজিরুল ইসলাম। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রে লবিং এবং এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খোঁজখবর রাখছেন মাঠপর্যায়ের নেতা-কর্মীদের জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, দীর্ঘ ১৭ বছর দলের কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছি। সরকার পতনের আন্দোলন বেগবান করেছি। দলের কাছে আমার প্রার্থিতা দাবি করব। দল যদি আমাকে না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়, দলীয় প্রধান হিসেবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে বিজয়ী করে আনতে পারব বলে বিশ্বাস করি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।