বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়। বিএনপি এখনো আওয়ামী লীগের একমাত্র ভয়ের কারণ। এই সরকার মিথ্যা মামলা ও হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখতে চাই। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি দল। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশের জন্য কোনো উন্নয়ন করেনি। দেশের মানুষকে বাঁচানোর জন্য কিছু করেনি। বরং উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে পাবনার ঈশ্বরদীর দরিনারিচা এলাকায় জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সভায় বক্তারা বলেন, ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতাকর্মী কারাবন্দি। এদের মধ্যে ৯ জনের ফাঁসির আদেশসহ অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরদী বিএনপিকে দুর্বল করতে মিথ্যা মামলা সাজিয়ে নিরপরাধ ৪৭ নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ওবাইদুর রহমান চন্দন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা ও আনোয়ারুল ইসলাম আনোয়ার, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।