কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, ৩১ দফা বাস্তবায়িত হলে কৃষক- শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ হবে। কেউ না খেয়ে মরবে না। আর কোনো স্বৈরাচার এই দেশে জন্মাবে না। দেশের টাকা পাচার হবে না। সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। দেশে কোনো বেকার থাকবে না। যতদিন বেকার সমস্যার সমাধান হবে না, ততোদিন সরকার বেকারদের ভাতা প্রদান করবে। সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল হাটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জিন্নাহ কবীর বলেন, প্রতিটি কৃষক পরিবার ডিজিটাল কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, কীটনাশক, বীজসহ প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয় করত পারবেন। সেই সাথে উৎপাদিত পণ্য নিয়ে চিন্তায় থাকতে হবে না। সরকার এই কার্ডের মাধ্যমে সঠিক দামে কৃষকদের উৎপাদিত পণ্য কিনে নিবে। আর এ জন্যই ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিপ্লবী নেতা তারেক রহমানের ৩১ দফার সুফল পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, জেলার অন্যতম হাট হচ্ছে এই বরংগাইল হাট। দীর্ঘ ১৭ বছর হাটটি অসৎ লোকদের হাতে জিম্মি ছিল। সিন্ডিকেট করে দেশের বৃহত্তর পিঁয়াজ ও কাঁচা মরিচের আড়তটিকে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্টরা। সকল ভয়কে জয় করতে হবে। সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যেন কেউ ক্ষতি করতে না পারে। সকলকে একজোট হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ ইকবাল রনিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।