বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না : মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবেন না। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে, তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোন দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নেন। বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয়। তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসবমুখর হতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নাই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।