BD Highlights
রাজনীতি

বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মুরাদ হাসান (১৭) হত্যা মামলার মূলহোতা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কাতারে পাড়ি জমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফুল আলম নান্দাইল উপজেলার আলাবক্সপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা। অপরদিকে, নিহত মুরাদ নান্দাইল পৌসভার কাকচর মহল্লার বাসিন্দা মো. তফাজ্জল হোসেনে ছেলে। শনিবার দুপুরে আশরাফুল আলম হামিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান ছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূলহোতা হামিম বিদেশ চলে যাওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যেকোনো সময় তিনি বিদেশ পাড়ি জমাতে পারেন। এ অবস্থায় শুক্রবার কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমান বন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন