বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন গয়েশ্বরের
বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন গয়েশ্বরের
BD HIGHLIGHTS
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানকে কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বেনজীরের সম্পত্তি জব্দ করা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার স্ত্রী, মেয়ে কেন গ্রেফতার হচ্ছেন না? অপরদিকে আমাদের (বিএনপি নেতাকর্মী) যে কোনো মামলা দিয়েই গ্রেফতার করা হয়। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ তো একা পাপী না। সরকারেরও পাপের কোনো শেষ নেই। বিএনপির এই নেতা আরও বলেন, তারা ইশরাক হোসেনকে ভয় পান, আরও দুইদিন পর বিড়াল দেখলেও ভয় পাবে; কয়েকদিন পর মানুষ দেখলেও ভয় পাবে। এমনকি ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলেও ভয় পাবেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।