BD Highlights
রাজনীতি

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার। কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে। আমরা এমন একটা দেশ গড়তে চাই, যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি-ধামকি দেবে না, কেউ দখলবাজি করবে না, ঘুষখোররা ঘুষ খাবে না। আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। তিনি বলেন, আমাদের সন্তানেরা যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা এমন বৈষম্যমুক্ত দেশ চায়। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা কখনও কোনো দুরাচারের সাথে আপস করব না। এ সময় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে জামায়াতের আমির উপজেলার রাজাপুর বাজার ও ধানাইদহ বাজারে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। শনিবার তিনি রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন