বড় ভাই পেলেন নৌকা, দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা
বড় ভাই পেলেন নৌকা, দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা
BD HIGHLIGHTS
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর রাজবাড়ীতে দুই ভাইয়ের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী ও তার আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সমর্থকদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোয়নয় প্রত্যাশী ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। গতকাল রবিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। রাজবাড়ী-১ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী দলীয় মনোয়ন পেয়েছেন। আজ বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভার আহ্বান করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগ। সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ রাজবাড়ীর বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এছাড়া রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে রাজবাড়ীতে আসেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী। তিনি দলীয় কার্যালয়ে পৌঁছালে দুই ভাইয়ের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত নেতাকমীদের শান্ত করেন। তিনি বলেন, আমাকে দলীয় মনোনয়ন না দেওয়ার কারণে আপনারা কষ্ট পেয়েছেন। আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি ও সাহস। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দল যেহেতু শিথিল অবস্থানে। সব দিক বিবেচনা করে আমরা সিধান্ত গ্রহণ করবো। কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে সবার কাজ করা উচিত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।