'ভারতে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা'
'ভারতে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা'
BD HIGHLIGHTS
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশে সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে ঐ স্বৈরাচারী গোষ্ঠী। দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শনিবার (৩০ নভেম্বর) জেলার ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও নাজিরহাট পৌরসভা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল তালুকদার, রফিকুল আলম, নুরুল ইসলাম মেম্বার, মুনসুর আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, মহিব উল্লাহ বাহার, খালেদ বাবুল, আবুল হোসেন আবু মেম্বার, ডা. নাজিম উদ্দীন, আহমদ ছাফা, আলাউদ্দীন, শাহরিয়া চৌধুরী, আবুল বশর মাস্টার, নুরুল হুদা, সাইফুদ্দিন, মো. হাসান, আব্দুল হালিম, মো. তৌহিদ, শহিদুল ইসলাম শহিদ, বেলাল মেম্বার, আহমদ রশিদ, বেলাল বিন নুর, সাইফুল হায়দার রাসেল, মিল্টন খন্দকার, মো. মামুন, ইকবাল হোসেন চৌধুরী, মহিন উদ্দিন, আবু বক্কর প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।