‘ভালো মানুষ বিএনপি করুক আপত্তি নেই, তাকে নিয়ে কাজ করতে চাই’
‘ভালো মানুষ বিএনপি করুক আপত্তি নেই, তাকে নিয়ে কাজ করতে চাই’
BD HIGHLIGHTS
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কে আওয়ামী লীগ বা কে বিএনপি করে তা বিষয় না, বিষয় আমি সমাজের ভালো মানুষগুলো নিয়ে কাজ করতে চাই। ভালো লোক বিএনপি করুক আমার আপত্তি নেই। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভালো মানুষগুলো খুব প্রয়োজন। ভালো মানুষগুলোকে চিহ্নিত করে তাদের হাতেই সমাজের নেতৃত্ব থাকলে কারো কোনো ক্ষতি হবে না। কারণ তারা যে কোন কাজ করার আগে বিবেক দিয়ে কাজ করবে। শনিবার বিকালে ফতুল্লার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড ও নাসিক ১১ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধাদের সহযোগীতা পেলে এ এলাকার চেহারা পাল্টে দিবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এগুলো বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করবো। এবার আমি এ কাজটি করতে চাচ্ছি। কোনো দল দেখবো না আমি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে আমি কাজ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ৭,৮,৯ নং ওয়ার্ড নাসিক ১১নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা সংসদ এর উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাড. নুরুল হুদার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড এর সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, জামাল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন মহি, আনোয়ার হোসেন, আলাউদ্দিন মোল্লা, আজিজুল হক, সামসুদ্দিন প্রধান, মাহফুজুল ইসলাম বকুল, শাহজাহান ভূঁইয়া জুলহাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।